শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭

এন্টোনি এবং ক্লিওপেট্রা

এন্টোনি এবং ক্লিওপেট্রা উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত একটি রোমান্টিক বিয়োগান্ত নাটক। ধারণা করা হয় এটা লেখা হয়েছিল ১৬০৩ থেকে ১৬০৭ খ্রিস্টাব্দের মধ্যে। এটা প্রথম কাগজে মুদ্রিত হয় ১৬২৩ খ্রিস্টাব্দে। নাটকটির মূল ধারণাটি নেয়া হয়েছিল আরেক বিখ্যাত ইংরেজ অনুবাদক থমাস নর্থের গ্রিক থেকে ইংরেজিতে অনূদিত গ্রিক ঐতিহাসিক প্লুটার্ক-এর লাইভস গ্রন্থ থেকে।

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭

একুশে বইমেলার গোড়ার কথা | শামসুজ্জামান খান

বাংলাদেশে বইমেলার উদ্ভবের ইতিহাস খুবই কৌতূহলোদ্দীপক। বইমেলার চিন্তাটি এ দেশে প্রথমে মাথায় আসে প্রয়াত কথাসাহিত্যিক জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক সরদার জয়েনউদদীনের। তিনি বাংলা একাডেমিতেও একসময় চাকরি করেছেন। বাংলা একাডেমি থেকে ষাটের দশকের প্রথম দিকে তিনি গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ পান। তিনি যখন বাংলা একাডেমিতে ছিলেন, তখন বাংলা একাডেমি প্রচুর বিদেশি বই

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭

আহমদ ছফা এবং ব্যক্তির মুক্তিতত্ত্ব | -ফরহাদ মজহার

ব্যক্তির নাম, রাজনীতি এবং ইতিহাস নিয়ে আমি এখানে লিখব। আহমদ ছফার ওপর নয়। কিন্তু তার নাম আসবে। তাকে নজির হিশাবে নেবো। ছফা বেঁচে থাকলে তাকে নজির হিশাবে ব্যবহার করছি দেখলে সে বিলকুল খেপত। খিস্তিখেউড়ের অভ্যাস ছিল তার। কী বলত তার এক ঘণ্টার একটা ফিরিস্তি আমি এখনই দিতে পারি। তার ঘনিষ্ঠজনরা একা থাকলে এই আনন্দটি সে পুরোমাত্রায়

বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭

ট্রাম্পবাজির দুনিয়া | শান্তনু মজুমদার

সামরিক, রাজনৈতিক আর অর্থনৈতিক শক্তিতে দুনিয়াকে ওলট–পালট, কমপক্ষে ঝাঁকি দেওয়ার ক্ষমতা অর্থে শক্তিমান দেশের সংখ্যা আসলে হাতেগোনা। আমেরিকা, রাশিয়া, চীন এই তালিকার একেবারে ওপরে। এরপর নাম আসতে পারে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন আর জাপানের। ইসরায়েল, ইরান, উত্তর কোরিয়া, ভারত আর পাকিস্তানও থাকবে এই তালিকায়। ডোনাল্ড ট্রাম্পের তোলপাড়ে

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭

পঠনপাঠন কমে যাওয়া ভালো নয় | সৌমিত্র শেখর

সম্প্রতি ঢাকার এক উল্লেখযোগ্য স্কুলের গেটে দেখা এক সহকর্মীর সঙ্গে। খুবই রাগান্বিত ও উত্তেজিত তিনি; পাশে তাঁর স্কুলপড়ুয়া মেয়েটি বাবার এহেন অবস্থায় খানিকটা লজ্জিত ও ম্লান। আমাকে পেয়েই সহকর্মী তাঁর রাগ ও উত্তেজনার ঝাঁজ খানিকটা প্রশমিত করার চেষ্টা করলেন। ব্যাপার কী? ব্যাপার আর কিছু নয়—সহকর্মীটির মেয়ে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভালো ফল করেই উত্তীর্ণ হয়েছে। তিনি মেয়েকে স্কুলে নিয়ে এসেছিলেন নবম শ্রেণীতে মানবিক শাখায় ভর্তি করাবেন বলে। কিন্তু স্কুলে এসে জানা যায়, ওই স্কুল থেকে মানবিক শাখা আগের বছরই তুলে দেওয়া

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

রাস্তাফারিয়ান পপ আইকন: বব মারলে

শহরমুখী গরিব মানুষের অভিজ্ঞতার মধ্যে কেন এবং কীভাবে লোকগানের অর্থ ও আদল পাল্টে যায়, এ নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। এই অতিসাধারণ বাংলা গানগুলোর গূঢ় অর্থ প্রায়ই ছড়িয়ে-ছিটিয়ে থাকে গরিবের অভিবাসন-প্রক্রিয়া, ক্ষমতাকাঠামোর

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রতিযোগিতার যুগ ও অনুবাদভিত্তিক বিনোদন | ফাহিম আহমেদ

সম্প্রতি সময়ে বাংলাদেশের বিনোদন জগতের তারকারা বহু বিদেশি সিরিয়ালের বাংলা অনুবাদকৃত সম্প্রচারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। কিছুদিন আগে ভারতীয় চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন দেয়ার বিরুদ্ধে আন্দোলন করেছিল টেলিভিশন চ্যানেলের মালিকেরা। তবে কোন এক বিচিত্র কারণে দাবি আদায় না করেই সে আন্দোলনটি স্তিমিত হয়। কিন্তু এ আন্দোলনগুলোর মাধ্যমে যে বিষয়টি এখনও উঠে আসেনি তা হলো পে-চ্যানেলের দাবি। বর্তমানে বাংলাদেশে বেসরকারি

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭

‘গণতান্ত্রিক স্বৈরতন্ত্র’ ও ‘শক্তিশালী শাসক’ | চিররঞ্জন সরকার

গায়ের জোরে শাসন করা- এটা নতুন কোনও ঘটনা নয়। গণতন্ত্রের নামেও যেমন গায়ের জোর দেখা যায়, আবার অন্য ব্যবস্থাতেও গায়ের জোর দেখা যায়। অষ্টাদশ শতকের ইউরোপে নানা দেশে এক বিশেষ ধরনের রাজতন্ত্র কায়েম হয়েছিল, ঐতিহাসিকেরা যার নাম দিয়েছিলেন- ‘এনলাইটেনড ডেসপটিজম৷’ রাশিয়ার ক্যাথরিন দ্য গ্রেট কিংবা জার্মানির ফ্রেডরিক দ্য গ্রেট ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। কেবলই নিপীড়ন করে নয়, উদারতন্ত্রের মধ্যে দিয়ে প্রজা