রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

আঞ্চলিক পর্যায়ে আমাদের পররাষ্ট্রনীতি | শান্তনু মজুমদার

সরকারভেদে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে। সার্কভুক্ত প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা বেশ ভালোভাবে দেখা যায়। বাঙালি জাতীয়তাবাদীরা ক্ষমতায় থাকার সময় দৃশ্যত ভারতের সাথে সম্পর্ক খানিকটা উষ্ণ থাকে। আবার ভারত-বিরোধিতার হাওয়া তোলা বাংলাদেশি জাতীয়তাবাদী নামধারীরা ক্ষমতায় থাকার সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দৃশ্যতই কেমন যেন ঠান্ডা মেরে যায়। তবে কিছুদিন আগে বাংলাদেশি জাতীয়তাবাদী

বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

গান্ধীর গুপ্তহত্যার জট কেন খোলে না? | কুলদীপ নায়ার

মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডটি আজও রহস্যের ঘেরাটোপে আবদ্ধ। সম্প্রতি এই রহস্যজট উদ্ঘাটনের বিষয়টি যাচাইয়ের লক্ষ্যে ভারতের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। আদেশ অনুযায়ী নিয়োগকৃত একজন এমিকাস কিউরি বিষয়টির তদন্ত করবেন। বিভিন্ন যৌক্তিকতার বিশ্লেষণে বলা যায় অবশ্যই এ রায়টি সাধুবাদ পাওয়ার যোগ্য। বিশেষত, হত্যাকাণ্ডটি কীভাবে এবং কেন ঘটেছে—এ দুটি বিষয় স্পষ্ট করাই এ ক্ষেত্রে মুখ্য বলে

শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

ভুল, ক্ষমা ও ক্ষমা চাওয়ার চাইনিজ প্যাকেজ! | চিররঞ্জন সরকার

আমাদের রাজনীতিতে ‘ক্ষমা’ নিয়ে বেশ আলাপ-আলোচনা হচ্ছে। কিন্তু ক্ষমার সঙ্গে আরেকটি জিনিস খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত তা হলো ‘ভুল’। ভুল হলেই কেবল ক্ষমার প্রসঙ্গ আসে। কিন্তু আমাদের দেশের প্রধান দুই নেত্রী ‘ক্ষমা’ নিয়ে মুখ খুললেও ‘ভুল’ নিয়ে কিছু বলছেন না। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দিতে গিয়ে বিএনপি

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

রাজনীতির সুদিন দুর্দিন | শান্তনু মজুমদার

সমাজ ও রাষ্ট্রকে রাজনীতিবিবর্জিত করার একঘেয়ে একটি চেষ্টা বাংলাদেশে লক্ষ্য করা যায়। এই চেষ্টা বিদ্যমান উৎপাদন ব্যবস্থা আর রাষ্ট্রযন্ত্রের স্বরূপ বিচার-বিবেচনায় নেয় না। বরং গুটিকয় রাজনৈতিক দলের রাজনীতিকদের নেতিবাচক কর্মকাণ্ডকে সামনে তুলে এনে একগাদা সুপারিশ হাজির করা হলেই মোক্ষম কাজটি সেরে ফেলা হয়েছে বলে মনে করে। রাষ্ট্রদেহে বিরাজমান অব্যবস্থাগুলোর নিদানে এমন অবস্থান গ্রহণের মধ্যে সততা, আকুলতা, নিষ্ঠা থাকলেও থাকতে পারে। কিন্তু এ ধরনের অবস্থানের

শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

আমাদের দেশ কতটা গণতান্ত্রিক? | চিররঞ্জন সরকার

আমাদের দেশ কতটা গণতান্ত্রিক? ক্ষমতাসীনরা বলবেন- একশ ভাগ গণতান্ত্রিক। আর বিরোধী পক্ষ বলবেন, এক ভাগও না। এটা আমাদের ক্ষমতাসীন ও বিরোধী পক্ষের চিরাচরিত পরস্পরবিরোধী অবস্থান। আসলেই বাংলাদেশ কতটা গণতান্ত্রিক? এ ব্যাপারে কোনও সমীক্ষা বা গবেষণা নেই। তবে রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে আমার মনে হয় ত্রিশ-সত্তর। ত্রিশ ভাগ গণতান্ত্রিক। আর সত্তর ভাগ গণতন্ত্রহীনতা। কিছু কিছু বিষয়ে বাংলাদেশ মোটামুটি গণতান্ত্রিক, যেমন এখানে নিয়মিত নির্বাচন হয় (সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়েও হয়), কিংবা মানুষের

সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

ভারতবর্ষের ছাত্র রাজনীতির ঐতিহ্য বনাম বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় | মোহাম্মদ জহিরুল ইসলাম

কয়েকদিন আগেই আমার এক স্নেহপ্রতিম ছাত্র ও বর্তমান সহকর্মী আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর আয়োজনে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে শ্রমবিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে গিয়েছেন। ওখানে গিয়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিংয়ের ছাত্র সংগঠনগুলোর শিক্ষা, মনীষীদের ছবি, সংস্কৃতি, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কয়েকটি ছবিসহ একটি

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

ব্যাংক লুটেরা যখন দেশপ্রেমিক | গোধূলি খান

লোকটি যখন কথা বলে, আশেপাশের লোকজন একবার হলেও ফিরে তাকায় কে কথা বলছে শোনার জন্য। পথে হলে পথচারী, কোন রেস্টুরেন্টে হলে আশেপাশের টেবিলের মানুষ। বাসে ট্রেনে হলে সহযাত্রী। কিংবা কোন অনুষ্ঠান হলে আমন্ত্রিত অন্য অতিথিরা

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

ইতিহাস বদলে দেওয়া জিয়ার বেডরুমের টেলিফোন

পঁচাত্তরের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ কর্নেল শাফায়াত জামিলের নেতৃত্বাধীন ৪৬ পদাতিক ব্রিগেডের সহায়তায় সামরিক অভ্যুত্থান ঘটিয়ে জিয়াউর রহমানকে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে পদত্যাগ করতে বাধ্য করে তার ঢাকা ক্যান্টনমেন্টের বাসভবনে গৃহবন্দী করে রাখেন।


শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

রোহিঙ্গা সমস্যা, ইসলামপন্থার রাজনীতি এবং বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা | সাঈদ ইফতেখার আহমেদ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার পর মনে করা হয়েছিল যে, রাষ্ট্র কর্তৃক কোনো জাতি বা ধর্মাবলম্বীদের নিধনের ঘটনা হয়তো আর ঘটবে না। হিটলারের নাৎসি জার্মানি সে সময় নিজ দেশসহ ইউরোপের যে সমস্ত অঞ্চল অধিকার করেছিল সেসব অঞ্চলে ইহুদি জনগোষ্ঠীকে নির্মূলের লক্ষ্যে ব্যাপক গণহত্যা চালিয়েছিল। এর মূল লক্ষ্য ছিল, প্রাথমিকভাবে জার্মানি এবং ক্রমান্বয়ে সমগ্র ইউরোপ থেকে ইহুদি জনগোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল করে দেওয়া।

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

সরকারপ্রধান ও দলপ্রধান পৃথককরণ প্রসঙ্গে | শান্তনু মজুমদার

ব্যতিক্রম হয় কখনো কখনো, সংসদীয় পদ্ধতিতে রাজনীতির খেলায় কখনো কখনো কম আসন পাওয়া দল থেকেও সরকারপ্রধান নিযুক্ত হয়ে যেতে পারেন। নব্বইয়ের দশকে ভারতে এ রকম কয়েকজন প্রধানমন্ত্রী পাওয়া গিয়েছিল—ভিপি সিং, চন্দ্র শেখর, দেব গৌড়া ও আই কে গুজরাল। তবে সংসদীয় ব্যবস্থায় সাধারণত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাই সরকারপ্রধানের পদে বসেন, প্রধানমন্ত্রী হন। এটা হচ্ছে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক সংসদীয় অনুশীলন। ব্যতিক্রম বাদ দিলে এভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। এখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশে মূলধারার

শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

ফিদেল কাস্ত্রো: নিবেদিত বিপ্লবী না স্বৈরাচারী ফ্যাসিস্ট | সাঈদ ইফতেখার আহমেদ

History will absolve me.
সান্টিয়াগোর ব্যারাক আক্রমণ মামলার আসামি হিসেবে আত্মপক্ষ সমর্থন করে ফিদেল কাস্ত্রো ১৯৫৩ সালে আদালতে যে দীর্ঘ চার ঘণ্টা বক্তব্য দিয়েছিলেন, তার শিরোনাম ছিল উপরে উল্লিখিত উদ্ধৃতিটি– যার মানে, ‘ইতিহাস আমাকে ক্ষমা করবে’। কাস্ত্রো কি তখনই বুঝতে পেরেছিলেন যে, পরবর্তী সময়ে কিউবার রাজনীতিতে যে ভূমিকা তিনি পালন করবেন তার জন্য তাঁকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে?

রবিবার, ২০ আগস্ট, ২০১৭

শেখ হাসিনার ইতিবাচক সংবাদ | জায়েদুল আহসান পিন্টু

দুই যুগ আগের কথা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তখন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী। আমি তখন দৈনিক রূপালীর রিপোর্টার। সেসময় ভালোই জনপ্রিয়তা পেয়েছিল পত্রিকাটি। সেই পত্রিকা থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সংবাদ সংগ্রহের দায়িত্ব ছিল আমার ওপর। মাঝে মধ্যেই শেখ হাসিনা ঢাকার বাইরে সাংগঠনিক সফরে যেতেন। সেইসব সফরে আমাকেও যেতে হতো।

রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

সংসদীয় গণতন্ত্রের লাইনচ্যুত ট্রেন | শান্তনু মজুমদার

দেড় দশকের সামরিক শাসন অবসানের পর ১৯৯১ সাল থেকে কখনো ঢিমেতেতালা, কখনো ঝমঝমিয়ে চলতে থাকা সংসদীয় গণতন্ত্রের ট্রেনখানি এক-এগারোতে লাইন থেকে ‘পিছলে যায়’ প্রায় দুই বছরের জন্য। আর এবারের নির্বাচন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে ‘আলুর দম’ বানিয়ে দিয়েছে বলে মনে করে বিস্তর মানুষ। ২০১৪ সালের জানুয়ারির দুর্ঘটনার কারণ অনুসন্ধান জরুরি। এখন অবধি এবিষয়ক বেশির ভাগ আলোচনা দলমুখী। আবার কখনো কখনো পূর্বনির্ধারিতভাবে কোনো এক পক্ষকে দায়ী করার সীমাবদ্ধতাপীড়িত। এটা মারাত্মক।

বুধবার, ৯ আগস্ট, ২০১৭

কূটনীতির এক গোপন পর্ব

১৯৭১ সালের ৯ আগস্ট ভারত-সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হওয়ার সপ্তাহকাল পরে, অচেনা এক ব্যক্তি এলেন কলকাতায় গোলপার্কের কাছে আমার অস্থায়ী আবাসে। মধ্যবয়েসী, সুস্বাস্থ্যের অধিকারী, পরিষ্কার বাংলা উচ্চারণে ক্ষমা প্রার্থনা করলেন আগেই কোনো খবর না দিয়ে চলে আসার জন্য। সংক্ষেপে বললেন, তাঁর নাম নাথ। কাজ করেন ভারতের কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট ডিভিশনের অধীনে। বললেন, ‘দিল্লি থেকে পি এন হাকসার জানতে

মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

যেভাবে কেটেছিল দিল্লিতে শেখ হাসিনার নির্বাসিত জীবনের সেই দিনগুলো

১৫ই অগাস্ট, ১৯৭৫ - শেখ হাসিনা, তাঁর স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া আর বোন শেখ রেহানা সেদিন ব্রাসেলস-এ বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল হকের কাছে ছিলেন। ব্রাসেলস থেকে ওঁদের প্যারিস যাওয়ার কথা। কিন্তু আগের দিন গাড়ির দরজায় ডক্টর ওয়াজেদের হাত চিপে গিয়েছিল। ওঁরা আলোচনা করছিলেন ওই অবস্থায় প্যারিস যাবেন কী-না। ব্রাসেলসের সময়ে তখন ভোর তখন সাড়ে

সোমবার, ২২ মে, ২০১৭

রাজনৈতিক সচেতনতা ও বাংলাদেশি চলচ্চিত্র | নাদির জুনাইদ

চলচ্চিত্রকে শিল্পকলার একটি শাখা হিসেবে বিবেচনা করা হলেও অনেকে মনে করেন, বিনোদন প্রদানই এর মূল কাজ; দর্শককে বিনোদনের মাধ্যমে আকৃষ্ট করতে না পারলে একটি চলচ্চিত্রের বক্তব্যের প্রতিও দর্শক মনোযোগী হবে না। এমন ধারণার সঙ্গে যৌক্তিকভাবে দ্বিমত পোষণ করা যায়। বিনোদনধর্মী চলচ্চিত্র তৈরি হওয়া স্বাভাবিক, কিন্তু সব চলচ্চিত্রেই যে বিনোদনধর্মী উপাদান

শনিবার, ২০ মে, ২০১৭

২৫শে মার্চ রাতে যেভাবে গ্রেফতার করা হয়েছিলো শেখ মুজিবকে

১৯৭১ সালের ২৫শে মার্চ। পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান সেদিন গোপনে ঢাকা ত্যাগ করেন। এর দশ দিন আগে তিনি এসেছিলেন পূর্ব পাকিস্তানের এই রাজধানী শহরে। সেদিন সন্ধ্যা ছ'টা নাগাদ ইয়াহিয়া খানের গাড়ির কনভয় স্টাফ হাউসের দিকে এগিয়ে যাচ্ছিলো। অন্ধকার নামতেই সেই বহর আবার ফেরত

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

গণতন্ত্র মানে ‘সমঝোতার শিল্প’ | ড. ইমতিয়াজ আহমেদ

স্বাধীনতার মাত্র কয়েক বছর পর থেকেই আমাদের দেশের ক্ষমতার কেন্দ্রে সামরিক শাসকদের দেখা যেতে থাকে। প্রায় আড়াই যুগের সামরিক শাসনের পর নব্বইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি। যদিও গত দুদশকের বেশি সময়ে ব্যবস্থাটি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক ব্যবস্থায়

সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭

প্রথম বাংলাদেশ সরকার ও যুদ্ধাপরাধীদের বিচার | শারমিন আহমদ

তাজউদ্দীন আহমদ ও ঐতিহাসিক প্রথম বাংলাদেশ সরকার গঠন নিবিড়ভাবে জড়িত। ৩০ মার্চ, ১৯৭১, কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী, জীবননগর এলাকার টুঙ্গি নামক স্থানে, সেতুর নিচে আশ্রয়প্রাপ্ত এ দূরদর্শী মানুষটি স্বাধীন সরকার গঠনের চিন্তা করেছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনির নির্মম আগ্রাসন থেকে বাংলাদেশকে

সোমবার, ১০ এপ্রিল, ২০১৭

স্বাধীনতা ঘোষণার ভিত্তি ১০ এপ্রিল

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? এ নিয়ে বিগত প্রায় তিন যুগের তর্ক-বিতর্কে স্বাধীনতা ঘোষণার বৈধতার মূল কথাই সব চেয়ে কম আলোচিত হয়েছে। ফলে এসব বিতর্ক গ্রাম্য ঝগড়ার স্তরেই থেকে গেছে।

স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত আদালতের একটি রায় থাকার পরও এবারের ২৬ মার্চ উপলক্ষ্যে প্রধান প্রধান পত্রিকাতেও স্বাধীনতার ঘোষণা নিয়ে যে সব কলাম ছাপা হয়েছে তাতে স্পষ্ট ওই আলোচনা এখনও চলমান। ‘কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা’