উদ্বেগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উদ্বেগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮

বিদ্যার দেবী সরস্বতী বনাম কম্পিউটার | চিররঞ্জন সরকার

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। দেবী সরস্বতীর পূজার দিন। সরস্বতী শব্দটির বুৎপত্তিগত অর্থে ‘সরস্+বতু’ স্ত্রী লিঙ্গে ‘ঈ’ প্রত্যয় যুক্ত যোগে ‘সরস্বতী’। ‘সতত রসে সমৃদ্ধা’। তিনি শুক্লবর্ণা, শুভ্র হংসবাহনা, ‘বীণা-রঞ্জিত পুস্তক হস্তে’ অর্থাৎ এক হাতে বীণা ও অন্য হাতে পুস্তক। শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা বেশি করে। কেন? কারণ তিনি জ্ঞানদায়িনী বিদ্যার দেবী। বিদ্যা দান করেন তিনি। মানুষ জ্ঞান পিপাসু। সর্বদা জ্ঞানের সন্ধান করে। ‘নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে’ (শ্রীমদ্ভগবদ্গীতা-৪/৩৯) অর্থাৎ ‘জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই’।


শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭

সবার জন্যে বিনামূল্যে বই কতটা যৌক্তিক | নাদিয়া বিনতে কবির

১ জানুয়ারি বাংলাদেশে পালন করা হয় জাতীয় পাঠ্যপুস্তক উত্সব। গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, চলতি বছরে দেশে চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে। এছাড়া এবার প্রথম পাঁচটি ক্ষুদ্র জাতিসত্তার (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সারাদি) প্রাক-প্রাথমিক স্তরের শিশুদের

রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

অভিবাসনের সোনার হরিণ ও বাঙালীর বিশ্বপরিক্রমা

প্রতিবছর শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো পাখির কল-কাকলিতে ভরে ওঠে। ঢাকা থেকে অনেক পাখিপ্রেমী এ সময়টাতে অতিথি পাখিদের দেখতে সেখানে যান। সুদূর সাইবেরিয়া থেকে কয়েক হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে উড়ে আসে পাখিগুলো। দূরত্ব চিন্তা করলে এটা অসম্ভব বলেই মনে হয়, পাখিগুলো কী করে দক্ষিণের নাতিশীতোষ্ণ অঞ্চলগুলো খুঁজে পায়, সেও এক বিস্ময়! সাইবেরিয়ার প্রচণ্ড শীত থেকে বাঁচতে

রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

তারুণ্যের বিসিএস উন্মাদনা, সমস্যা যেখানে | শহিদুল ইসলাম

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপাত্ত মতে, বাংলাদেশের শ্রমশক্তি বছরে গড়ে ২ শতাংশ হারে বাড়ছে। ২০১০ থেকে বর্তমান সময় পর্যন্ত বিসিএসে আবেদন করার যোগ্য স্নাতক ডিগ্রিধারীদের বাৎসরিক প্রবৃদ্ধি ৫ শতাংশের মতো (বিবিএস)। অথচ গত ১০ বছরে বিসিএসে আবেদনের গড় বাৎসরিক প্রবৃদ্ধি ২০ শতাংশের কাছাকাছি। আর ৩৮তম বিসিএসে আগের বিসিএসের তুলনায় প্রায়

শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭

ফার্স্ট বয়দের দেশ! | কাজী কাউছার হামিদ

ছোটবেলায় পড়ালেখার প্রতি উত্সাহ দেওয়ার জন্য মা প্রায়ই বলতেন, ‘পড়াশুনা করে যে গাড়িঘোড়া চড়ে সে’। আরো একটু বড় হয়ে বাংলা বইয়ে পড়তাম ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।’ আজ স্নাতক শেষের দিকে বইয়ের পড়া সেই কথাগুলোর সঙ্গে কোনো মিল খুঁজে পাই না। কারণ, জীবন চলার পথে গিয়ে এখন দেখি একসময়ে ক্যাম্পাসে

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং ‘ফাঁপর সংস্কৃতি’ | ড. এ কে এম শাহনাওয়াজ

উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে অনেক ভাবনা-চিন্তা হচ্ছে ইদানীং। নানা ধরনের বিধি প্রণয়নের কথাও শুনছি। এর অর্থ মানের অবনতি হচ্ছে। তাই চিন্তিত সচেতন সুধীজন। চিন্তা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম নিয়ে। ভাবনার অন্ত নেই রাজনৈতিক দৃষ্টিতে ও অর্থ বাণিজ্যের বিচারে শিক্ষক নিয়োগ নিয়ে। শিক্ষক ও ছাত্র রাজনীতির নষ্ট সময় নিয়েও আমাদের আতঙ্ক কম নেই। বিশ্ববিদ্যালয়গুলো সার্টিফিকেট প্রদানের যন্ত্রে পরিণত হচ্ছে। এখানে জ্ঞানচর্চা ও জ্ঞান সৃষ্টির আয়োজন দৈবাত্ হয়। বিশ্ববিদ্যালয়

শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

বিসিএস পরীক্ষা ও একটি অশনি সংকেত! | এস এফ ইউ আহমেদ

বিশ্ববিদ্যালয়ে এতো এতো ডিপার্টমেন্ট না খুলে 'ডিপার্টমেন্ট অব বিসিএস' খুললেই তো হয়। দশ সেমিস্টারে এমপিথ্রি, প্রফেসর্স কিংবা ওরাকল এর সিরিজ গুলো সিলেবাসে রাখা চলে। আমরা সবাই 'বিসিএস বিভাগে' পড়ে ক্যাডার হয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতাম ।

উচ্চ শিক্ষার উদ্দেশ্য হলো একটা বিষয়ে উচ্চতর ডিগ্রি নেয়া, সে বিষয়ে জ্ঞান সৃষ্টি, জ্ঞান উন্নয়ন কিংবা জ্ঞানের সম্প্রসারণ । সুদূর

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

রোহিঙ্গা সংকট নিরসন আদৌ কি সম্ভব? | চিররঞ্জন সরকার

আজকের রোহিঙ্গা সংকটের পেছনের কারণগুলো জানতে হলে একটু ইতিহাস চর্চা করা দরকার। বর্তমান মিয়ানমারের আগের নাম ছিল বার্মা। আর বর্তমান রাখাইন এলাকার আগের নাম ছিল আরাকান। আর রোহাঙ্গ (Rohang) হলো আরকানের পূর্বতন ইসলামি নাম। মূলত মিয়ানমারের পশ্চিম সীমান্তে বঙ্গোপসাগর

বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

নোবেল, কোথায় তোমার ‘শান্তি?’ | চিররঞ্জন সরকার

যুদ্ধ, যুদ্ধবাজ ও মারণাস্ত্র-এ তিনটিই হচ্ছে শান্তি নষ্টের মূল উপাদান। মারণাস্ত্র তৈরির উপাদান আবিষ্কার ও অস্ত্র ব্যবসা করে এক সময় মানবজাতির জন্য অশান্তির কারণ হয়ে উঠেছিলেন যিনি, সেই ব্যক্তিই চালু করেছেন বিশ্বের সবচেয়ে নামী ও দামি পুরস্কার, যার মধ্যে শান্তির জন্যও পুরস্কারও রয়েছে। এই কাজটি করেছিলেন আলফ্রেড নোবেল, যিনি একজন সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা।


রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

ব্যাংক লুটেরা যখন দেশপ্রেমিক | গোধূলি খান

লোকটি যখন কথা বলে, আশেপাশের লোকজন একবার হলেও ফিরে তাকায় কে কথা বলছে শোনার জন্য। পথে হলে পথচারী, কোন রেস্টুরেন্টে হলে আশেপাশের টেবিলের মানুষ। বাসে ট্রেনে হলে সহযাত্রী। কিংবা কোন অনুষ্ঠান হলে আমন্ত্রিত অন্য অতিথিরা

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

বিসিএস প্রজন্ম ও করের টাকার অপচয় | নাজমুল হাসান

দেশের সরকারি চাকরিপ্রার্থীদের নিকট সবচেয়ে আকর্ষণীয় বিষয় কী? যে কাউকে জিজ্ঞেস করে দেখুন? সবাই একসাথে বলে উঠবে বিসিএস। বাংলাদেশ সিভিল সার্ভিসের সংক্ষিপ্ত নাম বিসিএস। বলতে গেলে অনেকটাই সোনার হরিণ এই বিসিএস। খেয়ে না খেয়ে কোনোমতে এই হরিণ ধরতে পারলেই হলো। জীবন সুনিশ্চিত। এই হরিণের পেছনে ছুটে সেটাকে ধরতে চাওয়া অপরাধ নয়। তবে ধরার

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

সামাজিক মূল্যবোধ ও তরুণ সমাজ। | আবুল কালাম

মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয় মূল্যবোধকে। মূল্যবোধ মানে হচ্ছে বোধের মূল্য দেয়া। ভালকে ভাল আর খারাপকে খারাপ জানা। ভাল মন্দ বিচার করে অর্জিত জ্ঞানই হচ্ছে মূল্যবোধ। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মাঝে দেয়া হয়েছে বিবেক। যে বিবেক দিয়ে মানুষ ভাল মন্দ বুঝতে পারে । মূল্যবোধ যখন ব্যক্তি পর্যায়

বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

ঈদ নাকি ইদ প্রসঙ্গে | আশিক রায়হান

বাংলা একাডেমি নামটাই অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ। অথচ এটা সুনির্দিষ্টভাবে বাংলা ভাষার স্বকীয়তা বজায় রাখার জন্য এবং এ ভাষার যাবতীয় বিষয়ে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও বিশ্লেষণ নিয়ে মাথা ঘামানোর জন্য প্রতিষ্ঠিত স্বীকৃত প্রতিষ্ঠান। এরপর আবার একাডেমি বানান "ি" কার দিবে নাকি "ী" দিবে এ নিয়ে বহু চড়াই-উতরাই পেরিয়ে এখন "ি" কার ব্যবহার করা হয়।

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

বাংলা ভাষার শ্মশান যাত্রা! | চিররঞ্জন সরকার

আগে আমরা টিভি থেকে ভাষা শিখতাম। শুদ্ধ করে কথা বলা শিখতাম। এখন আর সেই যুগ নেই। এখন টিভিও হুজুগের দাস। টিভি নাটকের ভাষা ‘গ্যাছে, হইছে, ডাকতেছি, করতেছিতে, মাইরালা আমারে, কান্দস কেরে, আবার জিগায়, ফাঁপরের মধ্যে আছি, দৌঁড়ের উপ্রে আছি, পুরাই পাঙ্খা’ ইত্যাদিতে গিয়ে ঠেকেছে। এইসব ভাষা এখন বাচ্চারা শিখছে।

ইদানীং বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত নাটকগুলোতে আঞ্চলিক ও কথ্য ভাষার প্রাধান্য লক্ষ করা যাচ্ছে। স্বাভাবিক ভাবে একটি নাটকে

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

নিঃশব্দ ভাষা ইমোজি: ‘চোখে-জল-মুখে-হাসি’ | চিররঞ্জন সরকার

নানা রকম ভাষার সঙ্গে আমাদের পরিচয়। ব্যবহারিক ভাষা, ব্যাকরণসম্মত ভাষা, তৃতীয় লিঙ্গের ভাষা, নৈঃশব্দের ভাষা, দেহকেন্দ্রিক ভাষা, ছাত্র পড়ানোর ভাষা, মুখ খারাপের ভাষা, মাস্তানি ভাষা, পাগলামির ভাষা, মায় সিনেমার ভাষাও। তবে এখন জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ এক প্রতীক-নির্ভর ভাষা। যাকে বলা হয় ইমোজি। ‘ইমোজি’ শব্দটির উৎপত্তি জাপানি শব্দ ‘ইমোডজি’ থেকে। এর অর্থ ‘স্মাইলি’ অর্থাৎ ‘হাসিমুখ’। এটা মূলত ফেসবুক, টুইটার, হোয়াটসআপ, ভাইবার, ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ভাষা।


মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

অন্যায় আর অসৎ নির্লিপ্ততা | নাদির জুনাইদ

দুষ্কৃতকারীদের ধারালো অস্ত্রের আঘাতে অভিজিৎ রায় মাটিতে লুটিয়ে পড়েছেন। রক্তাক্ত শরীরে হতবুদ্ধি অবস্থায় দাঁড়িয়ে আছেন বন্যা আহমেদ, স্বামীর নিথর দেহের পাশে। সামান্য দূরেই জটলা বেঁধে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে কিছু মানুষ। তাদের মুখে খুব বিচলিত, ক্ষুব্ধ বা আতঙ্কিত ভাব লক্ষ্য করা যায় কি? মনোযোগ দিয়ে দেখলে বরং বোঝা যায় তাদের নির্লিপ্ত অভিব্যক্তি। এ বিষয়ে সন্দেহ থাকে
না যখন জানা যায় যে, কেবল একজন ফটোসাংবাদিক অভিজিতকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন।


বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

দুঃশাসন, ভুভুজেলা ও বৈশাখে নারীনিগ্রহ

মহাভারতে পড়েছি দুর্যোধনের প্ররোচনায় দুঃশাসন যখন প্রকাশ্য সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল, তখন কর্ণ ও শকুনি তাকে উৎসাহ দিচ্ছিল এবং অধোবদনে নিশ্চেষ্ট বসেছিলেন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্যর মতো প্রবীণ বীরপুরুষেরা। সেই সভায় উপস্থিত কেউ এগিয়ে আসেননি দ্রৌপদীকে রক্ষা করতে। বিপন্ন নারীর আকুতিতে বা আর্তনাদে কোনো বীরপুরুষের পৌরুষ জেগে ওঠেনি। সকলেই যেন অসহায়ভাবে দৃশ্য্যটি দেখছিলেন। দ্রৌপদীকে সমর্থন

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

পহেলা বৈশাখ: একদিনের বাঙালিয়ানা | রাহমান নাসির উদ্দিন

এ নিবন্ধটি হচ্ছে পহেলা বৈশাখ নিয়ে আমার কিছু বিক্ষিপ্ত পর্যবেক্ষণ, অপ্রথাগত অনুভূতি এবং খুচরা চিন্তা-ভাবনার কোলাজ। নানান আয়োজনের দেখাদেখির ভেতর কিছু অ-দেখা ভুবন আমি যেভাবে দেখার চেষ্টা করেছি, এটা তার কিছু অছন্দোবদ্ধ আলেখ্য। এ নিবন্ধ কিছু খণ্ড খণ্ড উপলব্ধির অখণ্ড গাঁথুনি যা পহেলা বৈশাখ এবং বৈশাখ-কেন্দ্রিক আমাদের বহুমাত্রিক আদিখ্যেতা উন্মোচনে সাহায্য করবে। পাশাপাশি এ নিবন্ধ হচ্ছে আয়োজন বনাম

বুধবার, ৫ এপ্রিল, ২০১৭

রোকেয়া, বিদ্যাসাগর, বাল্যবিবাহ ও শেখ হাসিনার উক্তি | চিররঞ্জন সরকার

ভারতবর্ষের সবচেয়ে আলোকিত মানুষটির নাম সম্ভবত বেগম রোকেয়া। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মতো মেধাবী, আত্মসম্মানবোধ সম্পন্ন মননশীল, সাহসী নারী বাঙালি সমাজে আজও বিরল। তিনি তার কর্ম ও রচনা দিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন, ধর্মের নামে নারীর প্রতি অবিচার রোধ করতে চেয়েছেন। শিক্ষা আর পছন্দানুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে নারী মুক্তি আসবে না-একথা তিনি অনেক জোরের সঙ্গে বলেছেন। তিনি বিশ্বাস করতেন, একমাত্র শিক্ষার মাধ্যমেই নারী সমাজ নীরব সামাজিক বিপ্লব ঘটাতে পারবে। নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে। ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে তিনি নারীকে তার স্ব-মহিমায় প্রজ্জ্বলিত হবার শক্তি জুগিয়েছেন।

শনিবার, ১৮ মার্চ, ২০১৭

আহ, বিশ্ববিদ্যালয়! | সৌমিত জয়দ্বীপ

ঘটনাটা সামান্য। এ বিষয়ে অনেক বিজ্ঞ ব্যক্তিই নিজেদের মতামত না-ও দিতে পারেন উচ্চমার্গ অবস্থানের কারণে। কিন্তু ঘটনাটা আমার কাছে সামান্য নয়, অনেক বড়। এত বড় যে, ‘সামান্য’ বাস ভাঙচুরের মতো বিষয় আমলে আনলে আমরা হালের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি একটু হলেও বুঝতে পারব।