সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

জীবনানন্দ দাশের একটি কবিতা প্রসঙ্গে | সলিমুল্লাহ খান

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) সমালোচক জাতির লোকজনকে বড় একটা পছন্দ করিতেন না। প্রমাণস্বরূপ অনেকেই তাঁহার ‘সমারূঢ়’ নামক কবিতাটির নজির দেখাইতে পারিবেন। তাঁহার কবিতায় একজন কবি এই বাক্যটি জনৈক সমালোচকের মুখে ছুঁড়িয়া দিয়াছিলেন, ‘বরং নিজেই তুমি লেখোনাকো একটি কবিতা’।

শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

‘পথের পাঁচালী’র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা কতটুকু চিনি? | চিররঞ্জন সরকার

তাঁর সৃষ্টি অমরত্ব পেয়েছে ঠিকই, কিন্তু তিনি নিজে থেকে গেছেন অনালোচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলা সাহিত্যের এক শিক্ষার্থীকে একবার অনেক আলাপের ভিড়ে প্রশ্ন করেছিলাম, বাংলা ভাষায় লেখা সেরা উপন্যাস কোনটিকে ধরা হয়? একটু ভেবে উত্তর দিয়েছে, কেন, পথের পাঁচালি! পরের প্রশ্ন: এটা যেন কার লিখা?

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

গ্রেট মাস্টার্স অব দ্য হিমালয়স দেয়ার লাইফ অ্যান্ড টেম্পেল টিচিং | ঋষি সিং গেরওয়াল

শেক্সপিয়র বলেছিলেন, ‘দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরেশিও, দ্যান আর ড্রেমট/// অব ইন ইওর ফিলোসফি।’ স্বর্গ ও মর্ত্যে এমন অনেক কিছু ঘটে যা কিনা অতিবুদ্ধিমানের দর্শনও ব্যাখ্যা করতে পারে না। প্রাচীন ভারতবর্ষে একধরনের যোগচর্চা হতো যা কিনা ঋষি-যোগীরা বছরের পর বছর ধরে ধ্যান আর সাধনা করে আত্মস্থ করতেন। তাঁরা মন, বুদ্ধি আর আত্মা এই তিন শক্তিকে

সোমবার, ২৯ মে, ২০১৭

প্রথম পেশাদার নারী সাহিত্যিক | ফাহিমা কানিজ লাভা

‘নারীরা শেকসপিয়ারের মতো লিখতে পারে না কেন?’ এ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে গিয়ে ব্রিটিশ নারীবাদী লেখিকা ভার্জিনিয়া উলফ (১৮৪২-১৯৪১) একটা মৌলিক প্রশ্ন তুলেছিলেন : শিল্পে, সাহিত্যে, উপন্যাসে কেন নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে? 

এই পিছিয়ে পড়ার কারণ হিসেবে লেখিকা দায়ী করেছিলেন সমাজ বাস্তবতাকে—নারীর অর্থনৈতিক পরাধীনতা ও নিজের একটি কক্ষ

রবিবার, ২৮ মে, ২০১৭

মৃত্যুক্ষুধা বাস্তবতার সাহিত্যায়ন

যদিও রবীন্দ্রনাথ হতাশ সুরে উচ্চারণ করেছেন—

‘আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে...

আপনার মনে বসিয়া একেলা/ অনল শিখরে যা করিনু খেলা

দিন শেষে দেখি ছাই হ’ল সব হুতাশে হুতাশে।’


শনিবার, ২৭ মে, ২০১৭

নজরুলের কারাজীবন

মত প্রকাশের অধিকার প্রত্যেক মানুষের আছে। সেই মত প্রকাশ হতে পারে কোনো লেখনির মাধ্যমে, রং-তুলির মাধ্যমে, নৃত্যের মুদ্রার মাধ্যমে, নাটক-চলচ্চিত্রের সংলাপের মাধ্যমে অথবা হতে পারে কোনো বক্তৃতার মাধ্যমে। সভ্যতার শুরু থেকে নেতৃস্থানীয় শক্তিমান গোষ্ঠীর বিপক্ষে গেলেই তারা খড়্গ হাতে দাঁড়িয়ে যেত।

শুক্রবার, ২৬ মে, ২০১৭

‘খ্যাপা দুর্বাসা’ :নজরুলের শিল্প-প্রকাশের আরেক রূপ

নজরুল বাংলাদেশের একটা নবজাগ্রত জনশ্রেণির মানসপ্রতিভূ ছিলেন, বিংশ শতাব্দীর প্রথমার্ধের নবজাগ্রত মুসলিম মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধিত্ব নজরুলকে সম্প্রদায়গত সংকীর্ণ চিন্তার মধ্যে নিক্ষিপ্ত করল না, বরং সকল সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য ও পুরাণকে অভিন্ন বোধের কেন্দ্রে স্থাপন করলেন

বাংলা কবিতার পটভূমিতে কাজী নজরুল ইসলামের আবির্ভাবকে তুলনা করা হয়েছে ধূমকেতুর সঙ্গে। তাঁর খ্যাতি শীর্ষ স্পর্শ করেছে

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

বাঁশের বাঁশরী আর রণতূর্য - নজরুলের দ্বৈতসত্তার আলোচনা

১৩৪৭ বঙ্গাব্দে (১৯৪০ সাল) কলকাতার বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতির ঈদ সম্মেলনে প্রদত্ত সভাপতির ‘স্বাধীনচিত্ততার জাগরণ’ শীর্ষক অভিভাষণে নজরুল জীবনের বৈপরীত্যের কথা ফুটিয়ে তুলেছেন শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের শুরুর দুটি পঙিক্ত সংক্ষিপ্ত করে। বললেন, ‘আমি একদিন একজন লোককে বাজার থেকে ফিরে আসবার সময় লক্ষ্য করলাম তার হাতে এক মুরগি ও আর এক হাতে রজনীগন্ধা ফুল। আমি তাকে আদর জানিয়ে

সোমবার, ৮ মে, ২০১৭

রবীন্দ্রনাথের প্রথম প্রেমিকা

প্রেমেও অসাধারণ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম যৌবনে নিবেদিত তরুণীর প্রেম উপলব্ধ হয় কবির শেষ জীবনে এবং তার প্রতি নিজের আকর্ষণও আবিষ্কৃত হয় বিগত যৌবনে। অথচ বয়ঃসন্ধিক্ষণে নারীর একটুখানি ইঙ্গিতে ঝাঁপিয়ে পড়ে পুরুষমাত্রই। এই পুরুষটি নিজের ভাবজগতে জীবনের শুরু থেকেই এমনই নিমগ্ন ছিলেন যে প্রেমিকার দৈহিক উৎপাতেও গায়ক-কবি শৈল্পিক ঘোর থেকে জেগে ওঠেননি। কিন্তু এসবেতে কিছু আসে যায়নি

রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

নাপিত ও সার্জনের দৃষ্টিতে বাংলা বানান-সংস্কার

পৃথিবীর প্রথম পাস করা শল্যবিদ বা সার্জনদের মধ্যে অনেকেই প্রথম জীবনে পেশায় নাপিত ছিলেন। ইংল্যান্ডে এখনও ডাক্তারদের ‘ডক্টর’ এবং সার্জনদের ‘মিস্টার’ (নাপিত) বলার রেওয়াজ আছে (সার্জনদের ‘ডক্টর’ বললে ডক্টররা নাকি অপমানিত বোধ করেন)! মধ্যযুগে ইউরোপের নাপিতেরা দলে দলে প্যারিস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন শল্যবিদ্যায় ডিগ্রি নিতে। এই নাপিতেরা যখন

শনিবার, ১ এপ্রিল, ২০১৭

পঞ্জিকার পাঁচালি

ইংরেজিতে যাকে বলে ‘অ্যালম্যানাক’, ‘পঞ্জিকা’ তারই হুবহু বঙ্গীয় রূপমাত্র নয়। ধর্মীয় আচারাদি ও দিনক্ষণের খুঁটিনাটি হিসাব মেলাবার প্রয়োজনে ব্যবহৃত এই পুস্তকটি কালের পরিক্রমায় কী করে সব ধর্মের বাঙালির দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠল, সে কাহিনি কৌতূহলোদ্দীপক বৈকি। ‘পঞ্জিকা’ শব্দটি বাংলা ভাষায় এসেছে সংস্কৃত থেকে। বাংলাভাষী অঞ্চলের বাইরে পঞ্জিকাকে বলা হয়ে থাকে ‘পঞ্চাঙ্গ’। কারণ বার, তিথি, নক্ষত্র, করণ ও যোগ—এই পাঁচ ‘অঙ্গ’ বা বিষয়ে ব্যাখ্যা পাওয়া যায় এখানে। বাংলা বছরের

শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

বাংলাটা ঠিক আসে না! | ভবানীপ্রসাদ মজুমদার

ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
ইংলিশে ও ‘রাইমস’ বলে
‘ডিবেট’ করে, পড়াও চলে
আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭

শিরি-ফরহাদ :অমর প্রেমগাথা

প্রেম বলতে প্রথমত পৃথিবীতে বিচরণকারী নরনারীর একের প্রতি অন্যের রহস্যাতীত আকর্ষণবোধ এবং এর অপূরণজনিত কারণে জন্ম নেয়া অসুস্থতাকে বোঝায়। বিশ্বের প্রতিটি প্রেমকাহিনি অভিন্ন। প্রেমিক হূদয়মাত্র মথিত ব্যাখ্যাতীত বেদনায়। প্রেমের প্রাপ্তি ধারণ করা দুষ্কর। আগুনের আকর্ষণে ছুটে গিয়ে আগুনে আত্মাহুতি দেয়ার নামও তো প্রেম। যুগে যুগে মানুষের মন প্রেমে পড়েছে। 

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭

এন্টোনি এবং ক্লিওপেট্রা

এন্টোনি এবং ক্লিওপেট্রা উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত একটি রোমান্টিক বিয়োগান্ত নাটক। ধারণা করা হয় এটা লেখা হয়েছিল ১৬০৩ থেকে ১৬০৭ খ্রিস্টাব্দের মধ্যে। এটা প্রথম কাগজে মুদ্রিত হয় ১৬২৩ খ্রিস্টাব্দে। নাটকটির মূল ধারণাটি নেয়া হয়েছিল আরেক বিখ্যাত ইংরেজ অনুবাদক থমাস নর্থের গ্রিক থেকে ইংরেজিতে অনূদিত গ্রিক ঐতিহাসিক প্লুটার্ক-এর লাইভস গ্রন্থ থেকে।

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

ছন্দ | আনিসুল হক

ছন্দ: সহজ পাঠ
ছন্দ শেখার প্রথাগত পদ্ধতিটা একটু কঠিন। খুব সহজ ভাষায় সহজ কথায় ছন্দ শেখার একটা ফন্দি হলো এই সহজ পাঠ।
কবিতায় ছন্দ থাকতে হয়। ছন্দ মানে মিল নয়। মিল ছাড়াও ছন্দ হয়।

বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

বাঙালী মুসলমানের মন | আহমদ ছফা

‘শহীদে কারবালা’ পুঁথিতে কবি কারবালার যুদ্ধে শহীদ হজরতের দৌহিত্র হজরত হোসেনের মস্তকসহ ঘাতক সীমারের দামেস্‌ক যাত্রা অংশটি রচনা করতে যেয়ে তাঁর কল্পনাশক্তির অবাধ ব্যবহার করেছেন। কবি বিষয়টি এভাবে বর্ণনা করেছেন: কারবালা থেকে দামেস্‌ক যাচ্ছে সীমার, মনে অপার আনন্দ, এখন হজরত হোসেন

শুক্রবার, ৬ মে, ২০১৬

আমলারা নিজেরাই একটা পার্টি | আহমদ ছফা

আমলাতন্ত্র রাষ্ট্রীয় প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। ইংরেজী গ্রামার সম্পর্কে যে কথাটি চালু আছে ‘A good servant but a bad master’ – আমলাতন্ত্র সম্পর্কেও এ কথাটি বলা যেতে পারে। গুনার মিরডাল ‘এশিয়ান ড্রামা’ গ্রন্থে তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলোকে Soft States বলে চিহ্নিত করেছেন, সেগুলোতে আমলাতন্ত্র দোর্দণ্ড প্রতাপের অধিকারী। এই নড়বড়ে রাষ্ট্রসমূহের

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

পলাশীর যুদ্ধের একটি দূরবর্তী প্রতিতুলনা | আহমদ ছফা

১৭৫৭ সালের ২৩ জুন তারিখে সংঘটিত পলাশীর যুদ্ধের ঘটনাটি আধুনিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ যুদ্ধের মাধ্যমে প্রথম ইংরেজরা বাঙলা দেশে তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। বাঙলা দেশে উপনিবেশ স্থাপন করার পর গোটা ভারত উপমহাদেশ ইংরেজরা তাদের শাসনাধীনে নিয়ে আসে। ভারতের

বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

কাজের লোক কে | রবীন্দ্রনাথ ঠাকুর ( শিখ ধর্ম গুরু নানকের ইতিহাস )

আজ প্রায় চারশো বৎসর হইল পঞ্জাবে তলবন্দী গ্রামে কালু বলিয়া একজন ক্ষত্রিয় ব্যাবসা-বাণিজ্য করিয়া খাইত। তাহার এক ছেলে নানক। নানক কিছু নিতান্ত ছেলেমানুষ নহে। তাহার বয়স হইয়াছে, এখন কোথায় সে বাপের ব্যাবসা-বাণিজ্যে সাহায্য করিবে তাহা নহে– সে আপনার ভাবনা লইয়া দিন কাটায়, সে ধর্মের কথা লইয়াই থাকে।

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

পুতুল খেলার রাজনীতি | নাসরিন খন্দকার

“পুতুলখেলার রাজনীতি: বারবি কাহিনী” পাবলিক নৃবিজ্ঞান, প্রবল ও প্রান্তিক, সংখ্যা-১, সন্ধি প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা-২০১১


১. শুরুর কথা

আমার ছোটবেলার পরতে পরতে জড়িয়ে আছে পুতুল খেলা। শুধু আমি কেন, পুতুলখেলা মধ্যবিত্ত প্রায় সকল মেয়েরই শৈশবের