শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭

সবার জন্যে বিনামূল্যে বই কতটা যৌক্তিক | নাদিয়া বিনতে কবির

১ জানুয়ারি বাংলাদেশে পালন করা হয় জাতীয় পাঠ্যপুস্তক উত্সব। গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, চলতি বছরে দেশে চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে। এছাড়া এবার প্রথম পাঁচটি ক্ষুদ্র জাতিসত্তার (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সারাদি) প্রাক-প্রাথমিক স্তরের শিশুদের

রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

তারুণ্যের বিসিএস উন্মাদনা, সমস্যা যেখানে | শহিদুল ইসলাম

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপাত্ত মতে, বাংলাদেশের শ্রমশক্তি বছরে গড়ে ২ শতাংশ হারে বাড়ছে। ২০১০ থেকে বর্তমান সময় পর্যন্ত বিসিএসে আবেদন করার যোগ্য স্নাতক ডিগ্রিধারীদের বাৎসরিক প্রবৃদ্ধি ৫ শতাংশের মতো (বিবিএস)। অথচ গত ১০ বছরে বিসিএসে আবেদনের গড় বাৎসরিক প্রবৃদ্ধি ২০ শতাংশের কাছাকাছি। আর ৩৮তম বিসিএসে আগের বিসিএসের তুলনায় প্রায়

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং ‘ফাঁপর সংস্কৃতি’ | ড. এ কে এম শাহনাওয়াজ

উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে অনেক ভাবনা-চিন্তা হচ্ছে ইদানীং। নানা ধরনের বিধি প্রণয়নের কথাও শুনছি। এর অর্থ মানের অবনতি হচ্ছে। তাই চিন্তিত সচেতন সুধীজন। চিন্তা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম নিয়ে। ভাবনার অন্ত নেই রাজনৈতিক দৃষ্টিতে ও অর্থ বাণিজ্যের বিচারে শিক্ষক নিয়োগ নিয়ে। শিক্ষক ও ছাত্র রাজনীতির নষ্ট সময় নিয়েও আমাদের আতঙ্ক কম নেই। বিশ্ববিদ্যালয়গুলো সার্টিফিকেট প্রদানের যন্ত্রে পরিণত হচ্ছে। এখানে জ্ঞানচর্চা ও জ্ঞান সৃষ্টির আয়োজন দৈবাত্ হয়। বিশ্ববিদ্যালয়

শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

বিসিএস পরীক্ষা ও একটি অশনি সংকেত! | এস এফ ইউ আহমেদ

বিশ্ববিদ্যালয়ে এতো এতো ডিপার্টমেন্ট না খুলে 'ডিপার্টমেন্ট অব বিসিএস' খুললেই তো হয়। দশ সেমিস্টারে এমপিথ্রি, প্রফেসর্স কিংবা ওরাকল এর সিরিজ গুলো সিলেবাসে রাখা চলে। আমরা সবাই 'বিসিএস বিভাগে' পড়ে ক্যাডার হয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতাম ।

উচ্চ শিক্ষার উদ্দেশ্য হলো একটা বিষয়ে উচ্চতর ডিগ্রি নেয়া, সে বিষয়ে জ্ঞান সৃষ্টি, জ্ঞান উন্নয়ন কিংবা জ্ঞানের সম্প্রসারণ । সুদূর

সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

ভারতবর্ষের ছাত্র রাজনীতির ঐতিহ্য বনাম বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় | মোহাম্মদ জহিরুল ইসলাম

কয়েকদিন আগেই আমার এক স্নেহপ্রতিম ছাত্র ও বর্তমান সহকর্মী আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর আয়োজনে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে শ্রমবিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে গিয়েছেন। ওখানে গিয়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিংয়ের ছাত্র সংগঠনগুলোর শিক্ষা, মনীষীদের ছবি, সংস্কৃতি, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কয়েকটি ছবিসহ একটি

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

বিসিএস প্রজন্ম ও করের টাকার অপচয় | নাজমুল হাসান

দেশের সরকারি চাকরিপ্রার্থীদের নিকট সবচেয়ে আকর্ষণীয় বিষয় কী? যে কাউকে জিজ্ঞেস করে দেখুন? সবাই একসাথে বলে উঠবে বিসিএস। বাংলাদেশ সিভিল সার্ভিসের সংক্ষিপ্ত নাম বিসিএস। বলতে গেলে অনেকটাই সোনার হরিণ এই বিসিএস। খেয়ে না খেয়ে কোনোমতে এই হরিণ ধরতে পারলেই হলো। জীবন সুনিশ্চিত। এই হরিণের পেছনে ছুটে সেটাকে ধরতে চাওয়া অপরাধ নয়। তবে ধরার

সোমবার, ২০ মার্চ, ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন বক্তৃতা ২০১৭ | অমিত চাকমা

অমিত চাকমার জন্ম রাঙামাটিতে, ১৯৫৯ সালে। উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে আলজেরীয় সরকারের বৃত্তি নিয়ে তিনি পাড়ি জমান ভিনদেশে। সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি নেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থেকে রসায়ন প্রকৌশল বিষয়ে এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর উপাচার্য ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনের বক্তা ছিলেন তিনি।

রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

বাস্তবায়নভিত্তিক পরিকল্পনা চাই | সৌমিত্র শেখর

নতুন বছরের সূচনাতেই বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক সরবরাহ এবং তা পঠন-পাঠনের উপযুক্ত শিক্ষা-পরিবেশ তৈরি হোক—এমন দাবি উঠেছে। দাবি বা প্রত্যাশাটি নিশ্চয়ই শুভ এবং যৌক্তিক। কারণ, মানুষ সবচেয়ে সুন্দর স্বপ্নটি দেখে তার মাতৃভাষায়। কিন্তু পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তব অবস্থা বিবেচনা না করে নিলে তা বাস্তবায়নের মুখ দেখে না। সোনার

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭

পঠনপাঠন কমে যাওয়া ভালো নয় | সৌমিত্র শেখর

সম্প্রতি ঢাকার এক উল্লেখযোগ্য স্কুলের গেটে দেখা এক সহকর্মীর সঙ্গে। খুবই রাগান্বিত ও উত্তেজিত তিনি; পাশে তাঁর স্কুলপড়ুয়া মেয়েটি বাবার এহেন অবস্থায় খানিকটা লজ্জিত ও ম্লান। আমাকে পেয়েই সহকর্মী তাঁর রাগ ও উত্তেজনার ঝাঁজ খানিকটা প্রশমিত করার চেষ্টা করলেন। ব্যাপার কী? ব্যাপার আর কিছু নয়—সহকর্মীটির মেয়ে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভালো ফল করেই উত্তীর্ণ হয়েছে। তিনি মেয়েকে স্কুলে নিয়ে এসেছিলেন নবম শ্রেণীতে মানবিক শাখায় ভর্তি করাবেন বলে। কিন্তু স্কুলে এসে জানা যায়, ওই স্কুল থেকে মানবিক শাখা আগের বছরই তুলে দেওয়া

মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭

সাহিত্যে সৃষ্টিছাড়া সৃজনশীলতা | সৌমিত্র শেখর

আমার মায়ের মুখে প্রথম ‘সৃষ্টিছাড়া’ শব্দটি শুনেছিলাম সেই শৈশবে। দুষ্টুর শিরোমণি হিসেবে এই অভিধা জুটেছিল আমার। বড় হয়ে এ শব্দটির দ্ব্যর্থবোধকতা অনুধাবন করে আমি চমকে উঠেছিলাম। এর একটি অর্থ ‘যে বা যা কোনো কিছু সৃষ্টি করে না বা করতে পারে না’ (মা বোধকরি এই অর্থেই আমাকে বুঝিয়েছিলেন); আর অন্যটি হলো ‘স্বয়ম্ভু বা যার কোনো স্রষ্টা নেই’। আজকের পাঠ্যপুস্তকে, বিশেষ করে বিষয় হিসেবে ‘বাংলা’য় যে সৃজনশীলতার প্রয়োগ দেখতে পাচ্ছি, তাকে তাই অভিহিত করছি ‘সৃষ্টিছাড়া

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

অংক করে বের করুন বয়স ও জন্মতারিখ

গণিতের মারপ্যাঁচে ফেলে আমি আপনার বয়স বলে দিতে পারি। দেখুন কীভাবে।
আপনাকে বললাম, আপনার বয়স যা-ই হোক, সেটা আমার জানার দরকার নেই। শুধু আপনি আপনার বয়সের প্রথম অঙ্কটিকে (ডিজিট), অর্থাৎ দশকের ঘরের অঙ্কটিকে ৫ দিয়ে গুণ করুন। এই গুণফলের সঙ্গে ৩ যোগ করুন। সংখ্যাটি যদি বড় হয়ে যায়, ক্যালকুলেটর ব্যবহার করুন। এবার পুরো সংখ্যাটিকে ২ দিয়ে গুণ
করুন। এর সঙ্গে যোগ করুন আপনার বয়সের দ্বিতীয় অঙ্কটি, অর্থাৎ এককের ঘরের অঙ্কটি। মোট সংখ্যাটি থেকে বিয়োগ করুন ৬। ব্যস, আপনি আপনার বয়স বের করে ফেললেন!

কী, মিলেছে কি না?
দেখুন, পাটিগণিতের যোগ-বিয়োগ-গুণ-ভাগ দিয়ে কী সুন্দর আপনার বয়স বের করে দিলাম।
একটা উদাহরণ দিয়ে হিসাবটা আবার মিলাই। ধরা যাক, আপনার বয়স ২৭। তাহলে প্রথম অঙ্ক, ২-কে ৫ দিয়ে গুণ করলে হবে, ২ × ৫ = ১০। এর সঙ্গে ৩ যোগ করুন। যোগফল হলো, ১০ + ৩ = ১৩।
পরবর্তী ধাপে যোগফলকে দ্বিগুণ করুন। এখন সংখ্যাটি দাঁড়াল ১৩ × ২ = ২৬। মনে আছে নিশ্চয়ই যে আপনার বয়সের দ্বিতীয় অঙ্কটি হলো ৭। এই অঙ্কটি এবার যোগ করুন ২৬-এর সঙ্গে। হলো ২৬ + ৭

সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

নালন্দা বিশ্ববিদ্যালয়

খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দে প্রাচীন ভারতবর্ষের মাটিতে গৌতম বুদ্ধের আবির্ভাবের পর বৌদ্ধ ধর্মদর্শন ও বৌদ্ধ মতবাদের জন্ম হয়। গৌতম বুদ্ধ ধর্ম প্রচারের পর বিহারগুলোকেই নির্ধারণ করেছিলেন বিদ্যা ও জ্ঞানচর্চার প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে। শুধু ধ্যান-সমাধি

বুধবার, ১১ মে, ২০১৬

বাংলা সাহিত্যে প্রথম

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার কে ?
উ: উমাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতাকে ?
উ : মাইকেল মধুসূদন দত্ত ।

মঙ্গলবার, ১০ মে, ২০১৬

শওকত ওসমানের উপন্যাস সহজে মনে রাখার কৌশল

নিচের অনুচ্ছেদ টি মনে রাখুন ...
" # জাহান্নাম থেকে বিদায় করা
# ক্রীতদাসের
# সমাগম হয়েছিল, # চৌরাস্তার মোড়ে।

শনিবার, ৭ মে, ২০১৬

সুদকষার অঙ্কের সর্টকাট নিয়ম

-টেকনিক-১ :
—————————-
যখন মূলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে
তখন-
সুদ বা মুনাফা = (মুলধন x সময় x সুদেরহার) / ১০০
প্রশ্ন : ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
সমাধান : সুদ বা মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০ = ১১৪ টাকা
——————————–

বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

মীর মশাররফ হোসেন-এর রচনা মনে রাখার সহজ উপায়

প্রহসনঃ ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?
ভাই ভাই এই তো চাই
একি
এর উপায় কি
ফাঁস কাগজ

বুধবার, ৪ মে, ২০১৬

কবি / সাহিত্যিকদের প্রথম গ্রন্থ

প্রশ্ন: কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাধঁন হারা কত সালে প্রকাশিত হয় ?
উ: ১৯২৭ সাল
প্রশ্ন: কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি কত সালে প্রকাশিত হয় ?

মঙ্গলবার, ৩ মে, ২০১৬

Number / বচন

Number বলতে সাধারন অর্থে সংখ্যাকে বুঝায়। Grammar এর ভাষায়, যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।
Types of Number:
Number সাধারনত দুই প্রকার। যথা –

শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

কায়কোবাদ এর রচনা সহজে মনে রাখার উপায়

কাব্য
অমিয়ের সাথে কুসুমের আর দহরম মহরম নেই বিরহ চলছে। তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে অশ্রুমালা বিসর্জন দিল
অমিয়ধারা
কুসুমকানন

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

বিলেতের কলেজ, হুঁশিয়ার! | শান্তনু মজুমদার

ক্ষুধাপেটে লন্ডনের টিউব স্টেশনে বা পার্কে বসে থাকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসা অনেক তরুণ। সামান্য খাবার আর মাথা গোঁজার ঠাঁই পাওয়ার আশায় পূর্ব লন্ডনের একাধিক মসজিদে আশ্রয় নিচ্ছে তারা। যেনতেন মজুরিতে একটি কাজের জন্য বাঙালিদের পরিচালিত জব সেন্টারগুলোতে সারা দিন চষে বেড়াচ্ছে স্টুডেন্ট ভিসায় আসা এসব তরুণ। শুধু থাকা-খাওয়ার বিনিময়ে বাঙালি মালিকানার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কাজের খোঁজে